রাজবাড়ীর ডিসি, এসপি, সিএস সহ ৬৩৪ জনকে দেয়া হলো করোনা টিকা, কাটছে ভীতি –
- Update Time : ১০:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৮ Time View
একেএম নুরুন্নবী শাহিন, রাজবাড়ী বার্তা ডট কম :
গত রবিবার থেকে রাজবাড়ীতে করোনার টিকা প্রদান কর্যক্রমের শুরু করা হয়েছে। সোমবার বিকাল পর্যন্ত রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ ৬৩৪ জনকে দেয়া হয়েছে করোনা টিকা। আজ বিকাল পর্যন্ত জেলায় ৩ হাজার ১ শত ১৯ জন নারী ও পুরুষ নিবন্ধিত হয়েছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের নিতলার ৪টি রুমে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। শুধমাত্র নিবন্ধন করা ব্যক্তিরা এ টিকা গ্রহণ করতে পারছেন। একই ভাবে জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করোনার টিকা প্রদান করা হয়েছে।
টিকা গ্রহণকারীরা রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, নিবন্ধনের স্লিপ দেখিয়ে তালিকাভুক্ত হবার পর তাদের টিকা দেয়া হয়। টিকা দেবার পর পৃথক একটি রুমে আধা ঘন্টা সময় তাদের পর্যবেক্ষণে রাখা হয়। তবে তারা টিকা গ্রহণের পর সুস্থ রয়েছেন, কোন শারীরিক সমস্যার স্বীকার হননি। দ্রুত সময়ের মধ্যে এই টিকা এনে মানুষের মাঝে বিনা মূল্যে বিতরণ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
রাজবাড়ীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, আজ বিকাল পর্যন্ত ৩ হাজার ১ শত ১৯ জন নিবন্ধিত হয়েছেন। গত দুই দিনে ৬ শত ৩৪ জন নারী ও পুরুষকে করোনার টিকা প্রদান করা হয়েছে। গত রবিবার যাদের টিকা দেয়া হয়েছে তাদের মধ্যে কোন পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেয়া নি। বর্তমানের ৫৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং ৩ ধরণের চাকুরী জীবিরা নিবন্ধন করতে ও টিকা গ্রহণ করতে পারছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































