রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপন ও দোয়া –
- Update Time : ১০:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৮৮ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
মঙ্গলবার বিকালে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য নির্ধারিত স্থানে সাইনবোর্ড স্থাপন করেছেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম সেবা। এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খানখানাপুর ইউনিয়নের আওতাধীন ঢাকা-খুলনা মহাসড়কের সংলগ্ন ঢেকিগাড়িয়া এলাকাস্থ ৪০ শতাংশ জমি নির্ধারণ করা হয়েছে। যার খতিয়ান নং- ৪১৭, দাগ নং- আর এস. ৫০২৭, ৫০২৮, বি.এস- ৬০২৬-৬০২৭। খানখানাপুর বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী মো. তাপস কুন্ডু উক্ত জমি খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের নামে সহি সম্পাদন করে দিয়েছেন।
নির্ধারিত স্থানে সাইন বোর্ড পত্তন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব খান, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল করিম, পিপিএম, সদর থানার ওসি মো. তারিক কামাল, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আ:লীগের সহ-সভাপতি মো. রেজাউজ্জামান খান বাবু, শহীদওহাবপুর ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন খান, আব্দুর রহমান মনো সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































