রাজবাড়ীর খানখানাপুর থেকে গৃহবধু’র ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্য –
- Update Time : ০৯:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮
- / ৫২ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরের জায়েদ আলী মোল্লা ওরফে জায়েদ মাষ্টারের বাড়ী থেকে ভাড়াটিয়া গৃহবধু ইসরাত জাহান আশা (২২) এর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। আশা নঁওগা জেলার মান্দা থানার গণেশপুর গ্রামের মো. আশরাফুল ইসলামের মেয়ে এবং একই থানাধীন মিরপুর গ্রামের তুথা মুন্না ছেলে ও রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান ওবায়দুর রহমান মিন্টুর স্ত্রী।
জানাগেছে, বেশ কয়েক বছর ধরে জায়েদ মাষ্টারের বাড়ীর দুই রুম ভাড়া নিয়ে আশা ও মিন্টু বসবাস করছে। গত বৃহস্পতিবার কোন এক সময় মিন্টু ওই বাড়ী মালিককে কিছু না জানিয়ে নঁওগার বাড়ীতে চলে যায়।
মৃত আশার মা মজিদা বেগম ও বাবা আশরাফুল ইসলাম জানান, তিন বছর আগে আশার ও মিন্টু বিয়ে হয়। গত বৃহস্পতিবার দুপুরে মিন্টু (মেয়ে জামাই) ফোন দিয়ে বলে, আমি গ্রামের বাড়ী যাবো। আপনার মেয়ে যাবে না। আমি চলে যাচ্ছি। গতকাল শুক্রবার সকালে মিন্টুর চাচাতো ভাই শহিদুল ইসলাম আমাদের বাড়ীতে মোবাইল ফোনের মাধ্যমে জানায়, আশা আর বেঁচে নেই।
বাড়ির মালিক জয়েদ মাষ্টার জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাতে মিন্টু’র সহকর্মী মুন্না এ বাড়ীতে জাম নিয়ে আসে। তিনি অনেক ডাকা-ডাকি করার পরও ঘরের মধ্য থেকে কোন সারা শব্দ না পেয়ে ফিরে যান। ওই রাতে সেহরী খাওয়ার পর আবারো মিন্টুর সহকর্মী মুন্না এ বাড়ীতে আসে এবং মিন্টুর স্ত্রী আশাকে ডাকতে থাকেন। পরে ওই ঘরের মধ্যে উকি দিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সাথে আশার লাশ ঝুলছে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, তারা ঘটনাস্থলে গিয়ে গৃহবধু আশা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আশা’র লেখা একটি পত্র ও কলম উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তের স্বার্থে প্রকাশ করা যাবেনা বলেও জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































