রাজবাড়ীর ইটভাট মালিকদের ৭ সিদ্ধান্ত মানার নির্দেশ –
- Update Time : ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ওই কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ।
ওই সভায় উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক ইটভাটা পরিচালনার জন্য ইটভাটার মালিকগণকে অনুরোধ করেন। একই সাথে আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধ করণসহ আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করা হয়নি এমন ইটভাটাকে আইন অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহণ যোগ্য থাকলে জিগজ্যাগে রূপান্তর করার জন্য বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন, ওই কার্যালয়ের সহকারী পরিচালক মিতারানী দাস ও পরিদর্শক মনিরুজ্জামান শেখসহ ভাটা মারিকরা।
সভায় বিস্তারিত আলোচনা শেষে ৭টি সিদ্ধান্ত গৃহীত হয় ঃ সেগুলো হলো- “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক সকল ইটভাটা পরিচালনা করতে হবে। আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ রুপে বন্ধ রাখতে হবে। ইটভাটায় কোন ভাবেই কাঠ বা কাঠ জাতীয় পদার্থ জ¦ালানী হিসেবে ব্যবহার করা যাবে না। যে সকল ইটভাটার অনুকূলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে, সে সকল ইটভাটার অনুকূলে প্রদত্ত ছাড়পত্রের মেয়াদ উর্ত্তীণের এক মাস পূর্বে নবায়নের আবেদন দাখিল করতে হবে। সকল ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স এবং মাটি সংগ্রহের অনুমোদন গ্রহণ পূর্বক পরিচালনা করতে হবে। ১২০ ফুট উচ্চতার চিমনীর যে সকল ইটভাটা রয়েছে তাঁদের ইটভাটার অবস্থান যদি “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক গ্রহণযোগ্য অবস্থানে থাকে তবে তাঁরা জিগজ্যাগ পদ্ধতিতে ইটভাটাকে রূপান্তর পূর্বক পরিচালনা করবেন। অন্যথায় ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে হবে। ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য বিষয় সমূহ আইন অনুযায়ী পরিচালনা করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































