রাজবাড়ীর আলাদীপুর থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
- Update Time : ০৯:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১০৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সমস্যরা শুক্রবার বিকালে সদর উপজেলার আলাদীপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি দুই জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোসার উদ্দিনের ছেলে মোঃ আহাদ আলী (৪৫) একই উপজেলার মথুরাপুর গ্রামের মোঃ সাহাজুল ইসলামের ছেলে মোঃ সজিব হোসেন (২১)।
জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণবন্ধু জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর জুটমিল সংলগ্ন জনৈক মোঃ ফজলু ডাক্তার বাড়ীর সামনে অভিযান পরিচালনা করেন। সে সময় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি আহাদ ও সজিবকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































