রাজবাড়ীর আলাদিপুরের ইএসবি ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা –
- Update Time : ০৯:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সদর উপজেলার আলাদিপুরে ইএসবি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।
গত বৃহস্পতিবার ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল সিকদার এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ বলেন, রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরের মোঃ আবুল কালাম আজাদের মেসার্স ইপিসোড এন্টার প্রাইজ (ইএসবি) ইটভাটায় মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস এবং উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, রাজবাড়ীর ৫টি উপজেলার প্রায় শতাধিক ইটভাটায় প্রকাশ্যে কাঠ পোড়ানো হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































