রাজবাড়ীর আদিবাসীদের মাঝে স্কুল ব্যাগ, অভিধান, অটোরিকশা ও সেলাই মেশিন বিতরণ-
- Update Time : ০৯:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাগদি, ঘাসি, বানিয়াস, রায় ও নোহরা সম্প্রদায়ের আদিবাসী পরিবার গুলো সকল সময়ই অবহেলিত। তবে ওই সব অবহেলিত পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। যার অংশ হিসেবে ওই সব পরিবার এবং তাদের সন্তানদের মান উন্নয়নে শিক্ষাবৃত্তি, স্কুল ব্যাগ, বাংলা ও ইংরেজী অভিধান, ব্যাটারী চালিত অটো রিকশা এবং সেলাই মেশিন ও প্রশিক্ষণ প্রদান করছে। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার পরিষদ মিলনায়তনে এ সব উপকরণ তুলে দেয়া হয় তাদের হাতে।
প্রধান অতিথি হিসেবে আদিবাসী শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের হাতে ওই সব উপকরণ তুলে দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খান। সে সময় বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক অফিসার পারমিস সুলতানা, সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন বহুমুখী আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি বিমল কুমার তাঁতি, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সঞ্চলনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন বহুমুখী আদিবাসী কল্যাণ সমিতির সদস্যদের আদিবাসী ৫০ জন শিক্ষার্থীর জন্য নগদ দুই লাখ টাকা, আরো ৫০ জনের মাঝে একলাখ টাকা ব্যয়ে বাংলা ও ইংরেজী অভিধান প্রদান করা হয়। সেই সাথে একলঅখ ৬০ হাজার টাকা ব্যায়ে আদিবাসী ২০ জন নারীকে ২০টি সেলাই মেশিন ও তিন মাস ব্যাপী প্রশিক্ষণ এবং মিজানপুর ইউনিয়ন বহুমুখী আদিবাসী কল্যাণ সমিতির জন্য দুইটি ব্যাটারীূ চালিত অটো রিকশা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































