রাজবাড়ীতে ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেপ্তার –
- Update Time : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
- / ১০৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ৯০০ গ্রাম গাঁজাসহ মোঃ সুমন খাঁ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সুমন রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের মোঃ ফজলু খা’র ছেলে।
জানাগেছে, র্যাব-৮ সদস্যরা জানতে পারেন রাজবাড়ী সদর থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রামচন্দ্র গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ সুমন খাঁকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৯০০ গ্রাম গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































