রাজবাড়ীতে ১৪ লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ করলেন শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ০৯:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ল্যাবরেটরী সামগ্রী ও ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয় এবং ৬২ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রায় ১৪ লক্ষাধিক টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় জেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ল্যাবরেটরী সামগ্রী কিনতে ৪৩ হাজার ৪৭৮ টাকা ও ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি কিনতে ২৫ হাজার করে টাকা এবং ৬২ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১ লাখ ৭৬ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।
এতে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, এ্যাডঃ গনেশ নারায়ণ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী প্রমূখ। এছাড়া অনুদান প্রাপ্ত মাদরাসা এবং কলেজের অধ্যক্ষ ও সুপার এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কাজী কেরামত আলী বলেন, মাদরাসা শিক্ষাকে যুগ উপযোগী করা হচ্ছে। এবারের বাজেটে মাদরাসা শিক্ষার জন্য প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এতে মাদরাসা শিক্ষায় অনেক উন্নয়ন সাধিত হবে। আপনারা যে অনুদান পাচ্ছেন সেট সামান্য, তবে আগামীতে আরো পাবেন। আগামীতে চেষ্টা করা হবে রাজবাড়ীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এবং প্রতিষ্ঠানের জন্য বেশি বেশি বিল্ডিং আনতে। আপনারা যে যেখানে যে দায়িত্বেই থাকেন না কেন, আন্তরিকতার সাথে থাকবেন। আর সরকার থেকে যে বরাদ্ধ আসবে, আপনারা সেটির সঠিক ব্যবহার করবেন। তাহলে আপনার প্রতিষ্ঠানের উন্নয়ন আপনি নিজেই দেখতে পারবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































