রাজবাড়ীতে স্বদেশ নাট্যাঙ্গনের অর্ধযুগ পূর্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ –
- Update Time : ০৯:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গন সংগঠনের অর্ধযুগ পূর্তি উপলক্ষে র্যালী, প্রদীপ প্রজ্জলন, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়েছে।আজ শুক্রবার সন্ধ্যা রাতে জেলা শহরের পাবলিক লাইব্রেরীর উডহেড মঞ্চে অনুষ্ঠিত হয়।
স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি তপন কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি ও শিক্ষা) উপ-সচিব মোহাম্মদ সানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আবোল-তাবল শিশু সংগঠনের সভাপতি এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসিম কুমার পাল, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম মন্ডল, মৈত্রি থিয়েটারের সভাপতি এম দেলোয়ার হোসেন, পিপলস্ থিয়েটার এসোসিয়েশনের আঞ্চলিক সমন্বয়কারী ও নাট্যকার ম নিজাম, দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক শ্যামা রানী দে প্রমুখ বক্তৃতা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ করে স্বদেশ নাট্যাঙ্গনের শিল্পীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































