রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর পাগল সেজে আত্নরক্ষার চেষ্টা, ৫দিন পর গ্রেপ্তার –
- Update Time : ১০:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
লোহার রড দিয়ে মাথায় একাধিক আঘাত করে প্রাণী চিকিৎসক স্ত্রীকে হত্যার পর নিজেকে রক্ষা করতে সুকৌশলে পাগল (মানসিক) প্রতিবন্ধীর ভাব ধরে আতœরক্ষার চেষ্টা করেছেন অপর প্রাণী চিকিৎসক স্বামী। এ ঘটনার ৫দিন পর আজ শুক্রবার দুপুরে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।
নিহত স্ত্রীর নাম দূর্গা রানী বালা (৩৩)। তার স্বামীর বিনয় কুমার বিশ্বাস (৪৫)। বাড়ী রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারে। তারা স্বামী-স্ত্রী দুজনের গ্রাম্য প্রাণী চিকিৎসক।
এ হত্যার ঘটনায় গত ২৭ ডিসেম্বর নিহত দূর্গা রানীর ভাই সুভাষ চন্দ্র বালা বাদী হয়ে স্বামী বিনয় কুমার বিশ্বাস ও বিনয় কুমারের অপর দুই ভাই কৃষ্ণপদ বিশ্বাস ও বিষু বিশ্বাসকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, স্ত্রী দূর্গা রানীকে লোহার রড দিয়ে রক্তাক্ত জখম ও মৃত্যুর পর সুকৌশলে স্বামী বিনয় কুমার বিশ্বাস তার পরিবারের সদস্যদের সহযোগিতায় নিজেকে মানসিক রোগি দাবী করে পাবনায় গিয়ে আত্নগোপন করে। বিষয়টি থানা পুলিশের সদস্যরা জানতে পারেন এবং শুক্রবার দুপুরের দিকে তারা পাবনা জেলা শহর থেকে ঘাতক স্বামী বিনয় কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় নিয়ে আসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































