রাজবাড়ীতে বিশ্ব পানি দিবস পালন-
- Update Time : ০৩:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
- / ৫৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্ননে বোর্ড রাজবাড়ীর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন চত্তর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যথাযথ ভাবে পানির ব্যবহার, কি কি কারণে পানি দুষিত হয় সে বিষয়ে সবাই সচেতনতমূলক পরামর্শ দেওয়া হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম শেখ, উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর, উপ-সহকারী প্রকৌশলী বিকাশ কৃষ্ণ সরকার, মোঃ হাফিজুর রহমান, সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবীর প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































