রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রা: বি: ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
- / ৮৪ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদরের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমকি বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ছেলে ও মেয়েদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে কাজী হেদায়েত স্টেডিয়ামে ছেলেদের খেলায় আলাদীপুর আরসি ও কইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে আলাদীপুর আরসি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
পরে মেয়েদের খেলায় বরাট ভাকলা ও কইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে চাম্পিয়ান ছেলেদের আলাদীপুর আরসি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের কইডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ারদের হাতে দলকে পুরস্কার দেন অতিথিরা।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক প্রমূখ। উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা করিমি, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী প্রমুখ।
উল্লেখ্য, এ টুনামেন্টে সদর উপজেলার ১৩৫ টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































