রাজবাড়ীতে প্রাচীর নকশায় নির্মিত চিত্র নায়িকা রোজিনার মসজিদ উদ্বোধন হবে শুক্রবার –
- Update Time : ১২:০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লার পাড়ায় অবস্থিত বাংলা সিনেমার এক সময়কার ঝড় তোলা চিত্র নায়িকা রোজিনা। সেখানে তিনি তার মরহুমা মা খাদিজা বেগম-এর নামে চক্ষু হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনার পাশাপাশি তিনি ‘মা খাদিজা মসজিদ’ নির্মাণ করেছেন।
যে মসজিদটি শুক্রবার (১এপ্রিল’২২) বাদ জুম্মা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনসহ আরো অনেকে উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে চিত্র নায়িকা রোজিনা জানিয়েছেন, তিনি ছেলে বেলা থেকেই একটি মসজিদ তৈরীর স্বপ্ন দেখতেন। এরপর দেশ ও বিদেশের নানা ধরণের মসজিদ দেখে তার আগ্রহের মাত্র আরো বাড়ে। যার অংশ হিসেবে বিগত বছর তিনি তার নানা বাড়ীতে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। সে সময় আনুষ্ঠানিক ভাবে ওই মসজিদের নির্মাণের কাজের উদ্বোধন করেছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ও এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতিসহ অন্যন্যরা।
তিনি বলেন, এই মসজিদ নির্মাণে তার পাশে দাঁড়িয়েছেন চিত্র নায়ক আলমগীর, খলনায়ক ডিপজল, চিত্র নায়িকা সুচরিতাসহ সহ আরো অনেকে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।মসজিদ নির্মাণে প্রাচীর নকশা ও ডিজাইন ফলো করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































