রাজবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- Update Time : ১১:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ৪০ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আওয়ামীলীগের সভাপ্রতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মঙ্গলবার বিকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানের আলোচনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুল আজম মামুন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী প্রমূখ।
এসময় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে ৩৩ বছর আগে স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই স্বদেশ প্রত্যাবর্তনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে আলোচনার পর দোয়া মাহফিল করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































