রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর প্রতিবন্ধীর লাশ উদ্ধার
- Update Time : ১০:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৩৯ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোঁশবাড়িয়া পদ্মা নদীর কোল থেকে নীরু দেবনাথ (৬০) নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে খোঁশবাড়িয়া গ্রামের সুকুমার দেবনাথের ছেলে। চিরকুমার নীরু মানসিক প্রতিবন্ধী ও গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজবাড়ী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
বেলগাছি লালন আরশিনগর একাডেমীর প্রতিষ্ঠাতা আশরাফুল আলম বলেন, নীরু ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী ছিলেন। বিয়ে করেন নাই। এখানে সেখানে ঘুরে বেড়াতো। গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, পদ্মা নদীর কোলে তিনি পা পিছলে পড়ে গিয়ে ছিলেন। পরে পানিতে ডুবে মারা যান। তাঁর পরিবারের স্বজনেরাও কোনো সাধারণ ডায়েরী (জিডি) করেনি। দুপুর ২টার দিকে বাড়ি থেকে কিছু দুরে পদ্মা নদীর কোলে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসাবধানতাবশত পানিতে পরে গিয়ে ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































