রাজবাড়ীতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ –
- Update Time : ০৯:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এক নারী শ্রমিক (২২) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গত শুক্রবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার আসামি মোঃ পিন্টু শেখ (২৭) কে গ্রেপ্তার করেছে। পিন্টু রাজবাড়ী সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের মোঃ হারুন শেখের ছেলে। পিন্টুর স্ত্রী ও একটি সন্তান রয়েছে। সে জেলা শহরের একটি চানাচুর ফ্যাক্টরীতে চাকুরী করে।
গত শুক্রবার বিকালে ওই নারী শ্রমিক জানিয়েছেন, তারা দুজনের রাজবাড়ী জেলা শহরের একটি চানাচুর ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে চাকুরী করেন। চাকুরী করা কালিন সময়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন। তবে পিন্টু তার স্ত্রী ও সন্তানের কথা তাকে বলেনি। যদিও মাঝে মধ্যেই পিন্টু তাকে কুপ্রস্তাব দিত। তিনি তাতে রাজি হননি। এরই মাঝে গত বৃহস্পতিবার ভোরে হঠাৎ করেই পিন্টু তাদের বাড়ীতে আসে এবং তার ঘরের দরোজা খুলতে বলে। সে দরোজা খুলতেই পিন্টু ঘরে প্রবেশ করে এবং তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তিনি চিৎকার করলে পিন্টু সুকৌশলে পালিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, ওই নারীকে রাজবাড়ী হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। একই সাথে পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































