করোনাভাইরাস: রাজবাড়ীতে নতুন আক্রান্ত ১৩, জেলায় মোট ১৬৫!-
- Update Time : ০৬:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ৫২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে সাধন পাল (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এছাড়া জেলায় একজন চিকিৎসকসহ নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। শনিবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানাগেছে।
উপসর্গ নিয়ে মারা যাওয়া সাধান পাল জেলা শহরের লক্ষীকোল এলাকার অধীর পালের ছেলে। তিনি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে আনার সময় মারা যান।
রাজবাড়ী সদরের করোনা হাসপাতালের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সাধান পাল নামের এক বৃদ্ধকে হাসপাতালে আনার সময় পথে মারা যান। মারা যাওয়া ওই ব্যক্তির মধ্যে করোনার উপসর্গ ছিল। যে কারণে হাসপাতালে আনার পর তার নমুনা সংগ্রহ করে রেখেছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, সর্বশেষ পাঠানো ৯৮ টি নমুনার মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং জেলায় মোট আক্রান্ত ১৬৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন (সজ্জনকান্দার ৩ জন, বড় লক্ষীপুরে ১ জন, লক্ষীকোলে ১ জন, চন্দনীর বাড়াইজুরীতে ১ জন, পাঁচুরিয়া আন্দারমানিকে ১ জন ও এসপি অফিসের ১ জন স্টাফ)। এছাড়া কালুখালী উপজেলার ২ জন (গঙ্গানন্দপুর এবং মৃগী) এবং বালিয়াকান্দি উপজেলায় ৩ জন (বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, পরিবার পরিকল্পনা অফিসের ১ জন স্টাফ, পূর্ব মৌকুড়ীতে ১ জন)। এছাড়া জেলায় এ পর্যন্ত ৬৯ জন সুস্থ হয়েছেন ও মারা গেছে ২ জন। আক্রান্তদের সবার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































