রাজবাড়ীতে আরো ৩ করোনা রোগি: জেলায় মোট আক্রান্ত ৮৭ –
- Update Time : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নতুন করে আরো ৩ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সাক্ত হলো ৮৭ জন রোগি। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ৫ জুন পাঠানো ৪৭ টি স্যাম্পলের রিপোর্ট আজ বুধবার তারা হাতে পেয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, আজ বুধবার আসা স্যাম্পলের রিপোর্ট -এর মধ্যে পজিটিভ ৩ জন। যাদের মধ্যে ২ জনের বাড়ী রাজবাড়ী সদরের উপজেলার বানীবহ ও জেলা শহরের বিনোদপুর এবং অপর ১ জনের বাড়ী পাংশা উপজেলার চরঝিকরীতে। এ পর্যন্ত মোট ২ হাজার ৬ শত ১০ জনের স্যাম্পলের পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৩ শত ৫৮। অপেক্ষমান রয়েছে ২ শত ৫২। সেই সাথে জেলায় মোট ৮৭ জন পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে ৫১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।
এর আগে গত ৭ জুন তারিখে ব্যাক্তিগত ভাবে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আব্দুল্লাহ আল ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন এবং একই দিনে ঢাকায় আইইডিসিআরেও নমুনা পাঠানো হয় । ডিএসবি সে নমুনার করোনা পজেটিভ এর সংবাদ জানান ৮জুন তারিখে রাতে আইইডিসিআর থেকে তার করোনা পজেটিভ আসে। এদিকে একই তারিখে ৫১ জনের নমুনা পাঠানো হয় ঢাকায় এর মধ্যে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ২ জন, কালুখালী উপজেলার ১ জন এবং বালিয়াকান্দি উপজেলার ১ জন সহ মোট ৫ জনের নমুনা করোনা পজেটিভ ধরা পরে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































