রাজবাড়ীতে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন –
- Update Time : ০৭:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৬০ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
কর্মজীবি ল্যাকটেটিং মাদার তহবিল সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে রাজবাড়ী পৌরসভার উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে অফির্সাস ক্লাব মিলনায়তনে হেলথ ক্যাম্প উপলক্ষে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা এবং সুষম খাবার বিতরণ করা হয়।
এতে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ গোলাম ফারুক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম হান্নান প্রমূখ
এছাড়া রাজবাড়ী পৌরসভার উপকারভোগী মা ও শিশুরা এতে উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ হেলথ ক্যাম্পে পৌর এলাকার প্রায় ৭৫০জন মা ও শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































