রাজবাড়ীতে দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা
- Update Time : ০৬:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মশালা ও প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অন্যদের মাঝে বক্তৃতা করেন শিল্পপতি নাসিম শফি, রাবেয়া কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, বিতার্কিক ইশিতা সুর আপন প্রমুখ।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইন উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম ও বেস্ট প্লাস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল ইসলাম।
দিনব্যাপী এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































