রাজবাড়ীতে ডিবি’র অভিযান : এবার কাঠের বক্সে মিললো ১০৮ বোতল ফেনসিডিল –
- Update Time : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ৭২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)-এর নির্দেশনায় মাদক পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। যার অংশ হিসেবে ইতোপূর্বে রান্নার গ্যাস সিলিন্ডার এবং কোলবালিশের মধ্যে মাদকদ্রব্য পাচারকালে তা উদ্ধার করে। তবে এবার মাদক পাচারের আরেকটি অভিনব কৌশল উদ্ঘাটন করেছে তারা। এবার কাঠের বোর্ড দিয়ে অভিনব পদ্ধতীতে তৈরী বক্সের মধ্য থেকে ১০৮ বোতল ফেনসিডিল তারা উদ্ধার করেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফ জানান, তার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতুব্বর এবং এএসআই মেহেদীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা আজ বুধবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করেন। সে সময় কাঠের বোর্ড দিয়ে অভিনব পদ্ধতীতে তৈরী বক্সের মধ্য থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করার পাশাপাশি তারা চুয়াডাঙ্গার আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বাবু (২৮) কে গ্রেপ্তার করে। অপরদিকে, একই স্থান থেকে একটি ব্যাগ তল্লাশী করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করাসহ কুষ্টিয়ায় আছের প্রামাণিকের ছেলে মোঃ বেল্লাল প্রামানিক (৪০) কে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































