রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শনিবার রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর কালুখালী উপজেলা ও বালিয়াকান্দি উপজেলার চারটি কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান ও কেন্দ্রের সার্বিক কার্যক্রম তদারকি করেন।
জেলা প্রশাসক কালুখালী উপজেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র, মাজবাড়ী ইউনিয়নের রাইপুর/শ্রীপুর এলাকার মোতাহার হোসেন-এর বাড়ীর কেন্দ্র, মাজবাড়ী পরিবার কল্যাণ কেন্দ্র এবং বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মোঃ গফুর মোল্লার বাড়ীর কেন্দ্র পরিদর্শন ও তদারকি করেন।
এ সময়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) তায়েব উর রহমান আশিক, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ খন্দকার মোঃ আবু জালালসহ ইপিআই টেকনিশিয়ান, স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































