রাজবাড়ীতে চুক্তিবদ্ধ চাষীদের থেকে রপ্তানিযোগ্য সবজি কর্তনের উদ্বোধন –
- Update Time : ০৯:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ৫১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পাইলট প্লটে উৎপাদিত চাষীদের রপ্তানিযোগ্য সবজি কর্তনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মুলঘর ও সুলতানপুরে সবজি উৎপাদনের উদ্বোধন করেছেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ।
এ সময় গ্লোবপ্যাক ফুড এন্ড বেভারেজের চুক্তিবদ্ধ চাষীদের উৎপাদিত করল্লা ও লাউ কর্তন করা হয়। যা বর্হিবিশ্বে রপ্তানি করা হবে। এছাড়া এ প্রকল্পে সবজি রয়েছে ঢেড়শ, মরিচ ও বরবডি।
জানাযায়, কৃষি অধিদপ্তরের মধ্যস্থ্যতায় রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ও সুলতানপুরে ১২ বিঘা জমিতে পাইলট প্লটে চুক্তিবদ্ধ হয় গ্লোবপ্যাক ফুড এন্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। চুক্তি অনুযায়ী চাষীদের খরচের দ্বিগুন দেবে প্রতিষ্ঠানটি। এবং ফসল উৎপাদনে চাষীদের সহযোগিতায় কাজ করছে রাজবাড়ী জেলা কৃষি অধিদপ্তর। সবজি কর্তনের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, গ্লোবপ্যাক ফুড এন্ড বেভারেজের চেয়ারম্যানসহ অনেক।
পড়ে চুক্তিবদ্ধ চাষী ও পরিবেশ বান্ধব কৌসলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের চাষীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































