রাজবাড়ীতে গ্রামীন নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষন –
- Update Time : ০৯:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
- / ৫৬ Time View
ইমরান হোসেন মনিম/আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে গ্রামীন নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে জীবন জীবিকা ও সহজ লভ্য প্রযুক্তি ভিত্তিক ব্যবসা নির্বাচন বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিউসিসিআই) এর আয়োজনে গতকাল শনিবার বিকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে ৩দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালার শুরু করা হয়।
জেলা প্রশসক মোঃ শওকত আলীর সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গন-০প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)-কাজী রওশন আক্তার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন গ্রামীন নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষন কর্মসূচির পরিচালক ফারহানা আক্তার, সদর উপজেলা নির্বাাহী কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা বেগম, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রতিনিধি সুমন্ত কুমার মহন্ত,কর্মসূচি সহকারী পরিচালক কর্মসূচি পরিচালক আশা রায়, প্রশিক্ষক জাহাঙ্গীর হোসেন,সঞ্চালনায় ছিলেন বিডব্লিউসিসিআই সিনিয়র প্রশিক্ষক খালেদা নার্গিস। এতে ৩০ জন নারী উদ্যোগতা অংশ গ্রহণ করে। পরে আগতদের হাতে একটি করে ব্যাগ তুলে দেয়া হয়।
দেশের ৬৪ জেলার ১৫৫টি উপজেলা পর্যায়ে গ্রামীন নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে জীবন জীবিকা ও সহজ লভ্য প্রযুক্তি ভিত্তিক ব্যবসা নির্বাচন বিষয়ক ৩দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালা আয়েজন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































