রাজবাড়ীতে খামারীদের মধ্যে ঘাস চাষ ও ছাগল পালন প্রদর্শনীর উপকরণ বিতরণ –
- Update Time : ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“গ্রামের প্রতিটি বাড়ি হবে একটি করে খামার ’’-এই প্রকল্পের আওতায় এনএটিপি-টু প্রজেক্ট রাজবাড়ীতে প্রান্তিক খামারীদের স্বাবলম্বি করতে উন্নত জাতের নেপিয়ার ঘাস চাষ ও ছাগল পালন প্রদর্শনীর উপকরণ বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যলয়ে এনএটিপি- টু প্রজেক্টের আওতায় ৭ জন ঘাস চাষী ও ১৩ জন ছাগল পালনকারী প্রান্তিক খামারীদের মাঝে এ উপকরন বিতরন করা হয়।
এতে সদর উপজেলা প্রানি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ সামসুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম।
এসময় সদর উপজেলার ছাগল পালন ও ঘাস চাষ খামারী দের মাঝে মাচা পদ্ধতিতে ছাগল পালন ও উন্নত জাতের নেপিয়ার ঘাসের কাটিং, সার, দানাদার খাবার, ভিটামিন, রুচি ও লিভার টনিক ট্যাবলেট, কাঠের মাচা, বাশঁ, নেপিয়ার ঘাসের কাটিং, কোদাল, কাচি, নেট ইত্যাদি উপকরণ বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































