রাজবাড়ীতে কিশোরীদের অভিভাবক সভা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা –
- Update Time : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“মেধা ও মননে সুন্দর আগামী” শ্লোগান কে সামনে রেখে রাজবাড়ী শহরতলীর ব্যাংক পাড়া কিশোরী ক্লাবে কিশোরী অভিভাবকদের নিয়ে কিশোরী সন্তান সচেতনতা বৃদ্ধি মূলক অভিভাবক সভা এবং নারী জাতীর সবচেয়ে গুরুত্বপূর্ন জ্ঞাতব্য বিষয় “রক্তের গ্রুপ পরীক্ষা” কার্যক্রম পরিচালিত হয়েছে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কেকেএস কৈশোর কর্মসূচির উদ্যোগে এ আয়োজন পরিচালনা করেন কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার ফয়েজুল হক কল্লোল। নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ের খুটিনাটি সকল তথ্য কিশোরী বয়সেই অবহিত হওয়ার প্রযোজনীয়তার উপর দীর্ঘ সময় আলোচনা করেন কেকেএস এর সমৃদ্ধি কর্মসূচির প্যারামেডিকস ডাক্তার ও স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলাউদ্দিন এবং মুক্তি আক্তার। আলোচনা শেষে উপস্থিত সকল কিশোরীদেরকে “রক্তের গ্রুপ পরীক্ষা” করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































