রাজবাড়ীতে করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন এমপি কেরামত আলী –
- Update Time : ০৯:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ৫১ Time View
এএকএম নুরুন্নবী শাহিন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে করোনার টিকা প্রদান কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে আনুষ্ঠানিক এ কার্যক্রমের উদ্বোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। প্রথম দিনই জেলায় ২শত ১৮ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ইব্রাহিম টিটন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এ সময় ফকির আব্দুল জব্বার, ফকরুজ্জামান মুকুট, ডাঃ আবু শহীদ, ডাঃ বিমল ব্যাপারী, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার কোষাধ্যক্ষ ও প্রভাষক সুরজিৎ চক্রবর্তীসহ দিন ব্যাপী ৭৮ জনকে টিকা প্রদান করা হয়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, রাজবাড়ী জেলাতে ৩৬ হাজার করোনা টিকা এসেছে। নিবন্ধীত ব্যক্তিরা পাচ্ছেন এ টিকা। যে কারণে নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ তিন হাজার মানুষ নিবন্ধন করেছেন। প্রথম দিনই দুই শত ১৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলা অন্যান্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রম এক যোগে উদ্বোধন করা হয়েছে।
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, বিশ্বের অনেক দেশ এখনো টিকা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী টিকার ব্যবস্থা করেছেন। তিনি রাজবাড়ী বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































