রাজবাড়ী-১ আসনের নৌকা প্রার্থীকে ভোট দেবার আহবান জানালেন কাজী ইরাদত আলী
- Update Time : ১০:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১১৯ Time View

সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। হাতে রয়েছে মাত্র কয়েটা দিন। যে কারণে এখন সরব রাজবাড়ীর আওয়ামীলীগের নেতা-কর্মীরা। তারা রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর পক্ষে চাইছেন ভোট।
কাজী কেরামত আলী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা সূর্যনগর, মহাদেবপুর, জৌকুরা, চরনারায়নপুর, গঙ্গাপ্রসাদপুরসহ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা, মিছিল, পথসভা, মতবিনিময় ও ভোট সমাবেশ করেছেন। তার সাথে ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
কাজী ইরাদত আলী মিজানপুর ইউনিয়নের চরজৌকুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন। সে সময় তিনি নৌকা প্রার্থী কাজী কেরামত আলীর হাত উচিয়ে ভোট প্রার্থনা করেন। কাজী ইরাদত আলীর এই সরব উপস্থিতিকে উপস্থিত নেতা-কর্মী ও ভোটাররা মুহু মুহু শ্লোগানে মুখরিত করে তোলেন।
পথ সভা গুলো আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ছালমা চৌধুরী রুমা, হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজীর আলী শেখ, জেলা মহিলা লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. টুকু মিজি প্রমূখ।
ওই সময় নৌকা প্রতিকের প্রার্থী কাজী কেরামত আলী বলেন, আপনারা ৭ জানুয়ারী তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। আপনারা আর ঘরে বসে থাকবেন না। নৌকার সাথে, শেখ হাসিনার সাথে কেউ বেঈমানি করবেন না। আপনাদের ভোটে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। নৌকা বিজয়ী হলে নদী ভাঙ্গন এলাকায় প্রতিরক্ষা বাঁধ করে দেওয়া হবে। যেন নদী ভাঙ্গন থেকে এ এলাকার মানুষ রক্ষা পায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































