রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান
- Update Time : ১০:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১৯২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে আয়োজিত হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল ওবায়েদ মোহাম্মদ বাসেত ঠাকুর, রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম, সদস্য বিদায়ী সম্পাদক তালুকদার মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাণিবিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগ প্রভাষক কে এম আজাদুর রহমান প্রমুখ।
এর আগে রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শামসুল আলম, যুগ্ন-সম্পাদক মোঃ আব্দুল আলীম, যুগ্ম-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ কুতুব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































