রাজবাড়ী জেলা আ:লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদতকে ফুলের শুভেচ্ছা –
- Update Time : ১০:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ব্যবসায়ী এনামুল হক আজম।
শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কাজী ইরাদত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এই ফুলেল শুভেচ্ছা জানান। আজমের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাবুপুর গ্রামে।
তিনি বলেন,” ছাত্র জীবন থেকেই আমি আওয়ামীলীগের রাজনীতি করছি। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। আমি ব্যবসায়ীক কাজে বিভিন্ন সময় বাইরে থকলেও বর্তমানে চন্দনীতে থেকে চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগকে শক্তিশালী করতে চাই। চন্দনীর মানুষের পাশে থেকে তাদের সবসময়ের বন্ধু হতে চাই।” এবারের ইউপি নির্বাচনে চন্দনী ইউনিয়নে যাকেই নৌকা প্রতীক দেওয়া হোক না কেন, তার পক্ষেই তিনি কাজ করবেন।
এ সময় জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী তাকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশ আওয়ামীলীগ তথা রাজবাড়ী আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী হিসাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































