রাজবাড়ীর ২৫৮ ভিজিডি উপকারভোগী পেলেন কার্ড –
- Update Time : ০৯:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ২০১৯-২০ চক্রের ভিজিডি উপকারভোগীদের জমাকৃত টাকা ফেরত ও ২০২১-২২ চক্রের নতুন উপকারভোগীদের কার্ড বিতরণ কর্মসূটি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ী উপ-পরিচালনের কার্যালয়ের যৌথ অায়োজনে সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও অালেয়া বেগম, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত) এমএ নাহার, মিজানপুর ইউপি চেয়ারম্যান মোঃ অাতিয়ার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় ২৫৮ জন উপকারভোগীকে সঞ্চয়পত্রে টাকা ফেরত ও নতুন ২৫৮ জন উপকারভোগীকে কার্ড প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































