ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর মাটিপাড়ায় হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১৬৬ Time View

আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা মাটিপাড়া তরুণ ক্লাবের উদ্যোগে হোন্ডা কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সেপ্টেম্বর ২৮ তারিখে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাদশ ও চুয়াডাঙ্গা ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধন করা হয়।এ টুর্নামেন্টে মোট ষোল দল নিয়ে শুরু করা হয়।
ফাইনালসহ পর্যন্ত মোট ১১টি খেলা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকটি খেলা নক আউট পদ্ধতিতে মিমাংসা করা হয়। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশ বনাম গোয়ালন্দ ফুটবল একাডেমি রাজবাড়ী প্রতিদ্বন্দিতামুলক ফুটবল খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।চ্যাম্পয়ন দলকে একটি রানার হোন্ডা পুরস্কৃত করা হয়।
সমাজ সেবক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী -১ ও সংসদ সদস্য প্রার্থী রাজবাড়ী -১ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আহসান উল্লাহ মিয়া, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক কাজী আরাফাত হাসান জিসান, তরুন ক্লাব সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন তরুণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































