রাজবাড়ীর গোদার বাজারে জেলের জালে ধরা পড়লো বিলুপ্ত প্রজাতির ঘরিয়াল
- Update Time : ১০:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৭২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর গোদারবাজার এলাকায় শনিবার বিকেলে জেলের জালে বিলুপ্ত প্রজাতির একটি ঘরিয়াল ধরে পড়ে। সন্ধ্যার দিকে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ঘরিয়ালটিকে পদ্মা নদীতেই অবমুক্ত করা হয়।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে গোদার বাজার এলাকার বাসিন্দা ফারুক মিয়ার জালে ঘরিয়ালটি ধরা পরে। পরে ফারুক মিয়া গোদার ঘাটে ঘরিয়ালটিকে রশি দিয়ে বেধে রাখে। গোদার বাজার এলাকায় গিয়ে দেখা যায়, লম্বায় সাড়ে তিন ফুটের ঘরিয়ালটি দেখতে অনেকটাই কুমিরের মত। মুখ লম্বা। বিরল প্রজাতির এ প্রাণিটি দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছে।
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান জানান, ঘরিয়াল বিরল প্রজাতির প্রাণী। এটি কারো তেমন ক্ষতি করেনা। ছোট খাট মাছ খেয়ে জীবনধারণ করে। একারণে ঘরিয়ালটিকে নদীতেই অবমুক্ত করে দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































