রাজবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী গীতরঙ্গ কর্মশালা
- Update Time : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৫৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“জাগো হে মানব শিল্পের ছোঁয়ায়”- এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর নাট্য সংগঠন স্বদেশ নাট্যাঙ্গনের আয়োজনে তিন দিনব্যাপী গীতরঙ্গ কর্মশালা আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির হল রুমে শুরু হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা সাংবাদিক লিটন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ডাঙ্গা পাঠশালার প্রতিষ্ঠাতা রেজা করিম। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
কর্মশালায় রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের ৩০ জন শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করছেন। প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট নাট্যবিদ ও শিক্ষক ড. বিপ্লব বালা।
শুক্রবার কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবে দেশের প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, সংগীতশিল্পী ও শিক্ষক দেবাশীষ বিশ্বাস এবং গবেষক ও শিক্ষক ড. কামাল উদ্দিন কবির।
এই কর্মশালার সার্বিক সহযোগিতায় রয়েছে স্বপ্নডাঙ্গা গীতরঙ্গ চর্চা ও গবেষণা প্রাঙ্গণ। তিন দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সংগীত ও নাটকের প্রতি আগ্রহ তৈরি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































