রাজবাড়ীতে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Update Time : ০৯:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৬১ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ শ্রমিকলীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামীগ কার্যালয়ের এসে শেষ হয়। এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,আলাচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
এসময় রাজবাড়ী শ্রমিক লীগের সভাপতি রকিবুল হাসান পিন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, রাজবাড়ী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান, রাজবাড়ী শ্রমিকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক নেতা আঃ মতিন ব্যাপারী, রাজবাড়ী রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওহাব, রাজবাড়ী নির্মান শ্রমিক লীগের আহব্বায়ক আকবর আলী প্রমুখ।
পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































