রাজবাড়ীতে অবাধ সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য ভোট উৎসব অনুষ্ঠিত হবে – ডিসি আবু কায়সার খান
- Update Time : ১০:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভোট উৎসব হবে। এ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অনেক বেশী। কেন্দ্রের সকল ক্ষমতার অধিকারী ভোট গ্রহণকারী কর্মকর্তারা। চাইলে সকল সরকারী সংস্থা সহায়তা করতে বাধ্য থাকবে। প্রয়োজন অনুভব করলেই আইন শৃংঙ্খলা বাহিনীর সহায়তা নিবেন।
শুক্রবার সকালে রাজবাড়ীর পাংশায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এসব কথা বলেন।
পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে প্রশিক্ষণ কর্মশালা পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































