যৌনপল্লীতে মদ খেয়ে মাতলামির দায়ে দৌলতদিয়ার ৯ যু্বককে আটক –
- Update Time : ১০:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মদ খেয়ে মাতলামির দায়ে ৯ যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো, স্হানীয় আওয়ামী লীগ নেতা বাবু মোল্লার ছেলে মাসুদ মোল্লা (২৫), মোঃ শাজাহান সরদারের ছেলে মোঃ আশিক সরদার (১৯), মোশারফ প্রামানিকের ছেলে মোঃ হিরু প্রামাণিক রবি (২৪), কাশেম আলী খানের ছেলে মোঃ ইলিয়াস খান (২৫), লালটু মন্ডলের ছেলে মোঃ হাফেজ মন্ডল (২০), হাসান শেখের ছেলে মোঃ ইমন শেখ (১৯), ফজলু মুন্সির ছেলে মোঃ জুয়েল রানা (১৯), আক্কাস আলী মৃধার ছেলে মোঃ মিজানুর রহমান, শফি শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩০)। এরা সকলেই দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটককৃতদের মধ্যে মোঃ মাসুদ রানা (২৫), মোঃ আশিক সরদার (১৯), মোঃ হিরু প্রামাণিক রবি (২৪) ও মোঃ ইলিয়াস খানের (২৫) বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে যৌন পল্লীর ১ নং গেটের মধ্যে আক্তার হোসেনের বাড়ির সামনে আটককৃত যুবকরা মদ খেয়ে মাতলামি করছিল। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। স্বাস্থ্য পরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদের বিরুদ্ধে এলকোহল পান করার ছাড়পত্র প্রদান করে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, মদ্যপান করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে রাতেই আটককৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে শনিবার বেলা ১১ টার দিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































