যুগান্তরের কারাবন্দী সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে গোয়ালন্দে মানববন্ধন –
- Update Time : ০৯:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ডিজিটাল আইনে দায়েরকৃত মামলায় কারাবন্দী যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগাড়া প্রতিনিধি সেলিম উদ্দিনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তিদান ও একই আইনে অপর ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়েকৃত মামলা প্রত্যাহারের দাবীতে গোয়ালন্দ প্রেসক্লাব আজ বৃহস্পতিবার প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচি থেকে কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি ও সকল মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা আরো বৃহৎ কর্মসূচিতে যাওয়ার ঘোষনা দেন। সেই সাথে মামলা দিয়ে সাংবাদিকদের দাবীয়ে রাখা যাবে না বলেও দুর্নীতিবাজদের প্রতি হুশিয়ার করা হয়।
সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের কার্যালয় ক্লাবের সভাপতি ও কালেরকণ্ঠ প্রতিনিধি গণেশ চন্দ্র পালের সভাপতিত্বে প্রতিবাদ সভা শুরু হয়। সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা, যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন আজু, দৈনিক সংবাদ প্রতিনিধি শেখ রাজিব, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি উদয় দাস, নিউজ২৪ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, যায়যায় দিনের গোয়ালন্দ প্রতিনিধি কুদ্দুসুল আলম বক্তব্য রাখেন। বক্তারা যুগান্তর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দাবী করে দুনীর্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষনা দেন।
পরে বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে অংশ নেন যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দের আহবায়ক নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন, স্বজন সমাবেশের সদস্য ওহিদুল ইসলাম, সুজন হোসেন, জাকির হোসেন, বাদশা বেপারী, সোহেল রানাসহ অনেকেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































