মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-
- Update Time : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
- / ৫৭ Time View

ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় কালুখালির এই বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্যারেড মঞ্চে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের ডিসপ্লে ও কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধণ ঘোষণা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও মৃগী ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন জোয়ার্দ্দার। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্জাহান আলী। তিনি তার বক্তব্যে চার দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান শৃঙ্খলার সাথে সকল দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্ববান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, আতিকুর রহমান, রেজাউল হাবিব আজাদ, মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাসির উদ্দিন, মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও কমান্ডার নুরুল ইসলাম, প্রধান শিক্ষক ইসতিয়াক আহম্মেদ, বজলুর রহমান, স্কাউটস পরিচালনাকারী শিক্ষক মোঃ ওয়াজেদ আলী, ক্রীড়া শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































