মুক্তিযোদ্ধা বাবা’র ভাতার টাকার ভাগ না পেয়ে দু’ভাই-এর বিরুদ্ধে বোনের মামলা
- Update Time : ০৯:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ৪৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
বাবার জমানো টাকা ও মুক্তিযোদ্ধা ভাতার টাকার না পেয়ে ২ সহদরের বিরুদ্ধে রাজবাড়ীর ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন আঞ্জুয়ারা বেগম (৫০)। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা নওশের আলী মন্ডলের মেয়ে ও কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের গৃহবধু।
আঞ্জুয়ারা বেগম বুধবার সকালে বলেন, ২০১৯ সালের ১২ মে বীরমুক্তিযোদ্ধা নওশের আলী মন্ডল মারা যান। মৃত্যুর পর ৪ ছেলে ও এক মেয়ে ওয়ারিশ হন। মৃত্যুকালে বালিয়াকান্দি সোনালী ব্যাংক শাখার একাউন্টে ১লক্ষ ২২ হাজার ৯শত ৩৭টাকা জমা থাকে। পরে ২৯/১৯ সাকসেশন মামলা দায়ের করে এ বছরের ১১ ফেব্রুয়ারী আদেশ পেয়ে ভাই সাইফুল জামান সকল টাকা উত্তোলন করেন। ওই টাকা অন্যান্য ওয়ারিশদের প্রদান না করে আতœসাৎ করেন। বাবার মুক্তিযোদ্ধার ভাতার টাকা উত্তোলনে সকলের পক্ষে বাবুর আহম্মেদকে দায়িত্ব প্রদান করা হয় উত্তোলনের পর ভাই-বোনদের সমান অংশে ভাগ করে দিবেন। কিন্তু ২০১৯ সালের ১২ মে থেকে চলতি এপ্রিল মাস পর্যন্ত ৫লক্ষ ৫৮ হাজার টাকা উত্তোলন করে আতœসাৎ করেছে। বিষয়টি নিয়ে গত ১৬ এপ্রিল স্থানীয় ভাবে বসে টাকার জন্য বলা হলেও বাবুর আহমেদ ও সাইফুল জামান টাকা দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে ২১ এপ্রিল রাজবাড়ীর ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন।
বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানসহ কয়েকজন বলেন, আমরা তাদেরকে আপোষ-মিমাংসা করে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এ কারণে তারা আদালতে মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































