মিজানপুরের রাজবাড়ী-১ আসনের নৌকার প্রার্থী কাজী কেরামত আলীর পথসভা
- Update Time : ১১:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১০২ Time View

ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েটা দিন বাকি। এরই মধ্যে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারনা, পথ সভা ও ভোট সমাবেশ করে যাচ্ছেন। ভোটারদের মন জয় করার চেষ্টা করেছেন।
তিনি রবিবার দিন ব্যাপী জেলা সদরের মিজানপুরের প্রত্যন্ত এলাকা সূর্যনগর, মহাদেবপুর, জৌকুরা, চরনারায়নপুর, গঙ্গাপ্রসাদপুরসহ বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা, মিছিল, পথসভা, মতবিনিময় ও ভোট সমাবেশ করেছেন।
এসময় নৌকা প্রতিকের প্রার্থী কাজী কেরামত আলী বলেন, আপনারা ৭ জানুয়ারী তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। আপনারা আর ঘরে বসে থাকবেন না। নৌকার সাথে, শেখ হাসিনার সাথে কেউ বেঈমানি করবেন না। আপনাদের ভোটে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। নৌকা বিজয়ী হলে নদী ভাঙ্গন এলাকায় প্রতিরক্ষা বাঁধ করে দেওয়া হবে। যেন নদী ভাঙ্গন থেকে এ এলাকার মানুষ রক্ষা পায়।
ওই সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এমপি কাজী কেরামত আলীর হাত তুলে ধরে সকলকে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
পথ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ছালমা চৌধুরী রুমা, হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজীর আলী শেখ, জেলা মহিলা লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. টুকু মিজি প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































