ব্যতিক্রমী খানগঞ্জ : বিজয়ী সোহানকে অভিনন্দন জানালেন পরাজিত তকদির –
- Update Time : ১১:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের পর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ফলাফল প্রকাশ করা হয় রাত ৮টার দিকে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শরিফুর রহমান সোহান বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী হয়ে পরাজিত হন বর্তমান চেয়ারম্যান আতাহার হোসেন তকদির।
তবে ব্যতিক্রমী ঘটনা ছিলো, তকদিরের ফেসবুক পেজে। পরাজিত হয়েই তিনি তার ফেসবুক পেজে নবনির্বাচিত প্রার্থী শরিফুর রহমান সোহান অভিনন্দন জানান এবং লেখেন, “রাত পোহালেই পরিষদের চেয়ারটা তোমার। খানগঞ্জের সকল জনগনের এখন তুমি অভিভাবক। আল্লাহ তোমার সহায় হবেন, শুভ কামনা সব সময়”।
এ ব্যাপারে সোমবার বিকালে পরাজিত চেয়ারম্যান আতাহার হোসেন তকদির বলেন, এটা আমার উপলব্ধি থেকে করেছি। তাছাড়া সোমবার সকালে বিজয়ী চেয়ারম্যান শরিফুর রহমান সোহানকে ফোন দেই এবং তাকে পরিষদে ডেকে আনি। একই সাথে তাকে বলেছি “কে কার নির্বাচন করলো সেটা বড় কথা নয়, এখন সবাই তোমার, তুমি সকলকে নিজের করে নিও”।
তিনি আরো বলেন, এখন থেকে তিনি আর পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসবেন না। পাশের চেয়ারে বসে কাজ পরিচালনা করবেন এবং শপথ গ্রহণ শেষে শরিফুর রহমান সোহানের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































