বুলবুল : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ বন্ধ, ১১ ঘন্টা পর ফেরি চলাচল শুরু –
- Update Time : ১০:১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভার পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। বুলবুলের প্রভাবে এই নৌরুটে গত শনিবার বিকাল ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে একই দিন রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হলেও আজ রবিবার সকাল ৯টার দিয়ে টানা ১১ ঘন্টা বন্ধ থাকার পর তা চালু করেছে ঘাট কর্তৃপক্ষ। যে কারণে যানবাহন পারাপারে স্বাভাবিকতা ফিরে এসেছে। কমে গেছে যাত্রী দুর্ভোগও। এখানে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আবু আব্দুল্লাহ রনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু করা রয়েছে। এই নৌরুটে বর্তমান রোরো (বড়) ৯টি, ইউটিলিটি (ছোট) ৬টি ও কে-টাইপ (মাঝারী) ২টি ফেরি সহ মোট ১৭টি ফেরি চলাচল করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































