বিপিএম পদক পেলেন বালিয়াকান্দির কৃতি সন্তান দুই জন এডিশনাল ডিআইজি –
- Update Time : ০৭:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
সাহসিকতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় বাংলাদেশ পুলিশ পদক (কিপিএম)-সেবা পেয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কৃতি সন্তান এডিশনাল ডিআইজি র্যাবের পরিচালক। ৪ ফেব্রুয়ারি পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে এ পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে তুলেদেন।
বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্ধা ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম চৌধুরী মোজাম্মেল হোসেন ও রতœাগর্ভা মিসেস শাহানা চৌধুরীর ছেলে র্যাব-৪ এর পরিচালক এডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির ও বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামের হাজী ইন্তাজ উদ্দিন খানের ছেলে এডিশনাল ডিআইজি ও র্যাবের পরিচালক মোঃ কাইমুজ্জামান খান। তারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই ভালো কাজ ও সাহসী ভুমিকা পালনের জন্য প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম -সেবা’ পদকে ভূষিত হয়েছেন। বিপিএম-সেবা পদক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































