বিনোদপুরে রাজবাড়ী থানা পুলিশের অভিযান, হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৮:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার বিনোদপুরের নতুনপাড়া মসজিদ সংলগ্ন সামসু অপটিক্যালের বাড়ীর পরিত্যক্ত গোসলখানায় অভিযান চালিয়ে হেরোইনসহ তিন জন মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, স্থানীয় মৃত আক্কাস মোল্লার ছেলে মিলন হোসেন (৪৪), জেলা শহরের বিনোদপুর নিউ কলোনীর নজরুল সেখের ছেলে মিলন সেখ (৩০) ও একই গ্রামের কাবিল সেখের ছেলে মোশারফ সেখ (৩২)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে থানার এসআই বদিয়ার রহমান, এএসআই জালাল উদ্দিন ও এএসএসআই জামাল মোল্লাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গত বুধবার বিকালে জেলা শহরের বিনোদপুরের নতুনপাড়া মসজিদ সংলগ্ন সামসু অপটিক্যালের বাড়ীর পরিত্যক্ত গোসলখানায় অভিযান চালায়। এ সময় হাতে নাতে ৩০ গ্রাম হোরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করার পাশাপাশি মিলন হোসেন, মিলন সেখ ও মোশারফ সেখকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ শুক্রবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































