বালিয়াকান্দির ৪ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নিবে –
- Update Time : ০৮:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ এ ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করে বিজয়ী হয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৪জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে।
বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আল মাসুদ জানান, বুধবার আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করে বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মালিহা আফরিন অংক দৌড়ে প্রথম, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র তাহসান মাহমুদ কাব্য উপস্থিত বক্তৃতায় প্রথম, চরবহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র রাব্বী শেখ মোরগ লড়াইয়ে প্রমথ হয়েছে। হাসেম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র সিয়াম বিশ্বাস ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। এরা সবাই জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































