বালিয়াকান্দিতে ৫ লক্ষ টাকা মুল্যের কারেন্ট জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা –
- Update Time : ১১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ৭৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“ মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলার বহরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ লক্ষ টাকা মুল্যের ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করাসহ এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক বলেন, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের নেতৃত্বে উপজেলার বহরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫লক্ষ টাকা মুল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করাসহ উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আব্দুর রহিম মীরের ছেলে কারেন্ট জাল ব্যবসায়ী আলমগীর শেখকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা মোবাইল কোর্টে কারেন্ট জাল ব্যবসায়ী আলমগীর শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রকাশ্যে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে মোঃ রোকনুজ্জামান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন, ইমরান মোল্যা, লীফ মনিরুজ্জামান সাগর, মিরাজুল ইসলাম, থানা পুলিশের সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































