বালিয়াকান্দির বেরুলী থেকে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- Update Time : ০৯:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে অভিযান চালিয়ে ২শত গ্রাম গাঁজাসহ মোঃ সম্রাট মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সম্্রাট রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা (দক্ষিনপাড়া) গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে।
জানাগেছে, গত সোমবার রাতে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই সনজিব জোয়াদ্দার এর নেতৃত্বে একটি টিম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরুলী গ্রামের মোঃ শাকিল মন্ডলের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালায়। সে সময় মোঃ সম্রাট মিয়াকে দুইশত গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। যে গাঁজার মূল্য প্রায় ১২ হাজার টাকা। এ ঘটনায় মঙ্গলবার বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্রাটের সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে একটি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































