বানিবহে জমি দখলের চেষ্টা, ১২ জনের বিরুদ্ধে মামলা –
- Update Time : ১০:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ৫২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে জোর পূর্বক জমি দখলের চেষ্টা ও মারপিটের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেন প্রকৃত জমির মালিক মৃত রমিজ উদ্দিন মিয়ার ছেলে ইছহাক মিয়া। এ মামলায় ১২ জনকে আসামী করে মামলা করেন তিনি ।
বিবাদী আসামী মোঃ রফিক মিয়া, মোঃ শাহীন মিয়া সহ সবাই তাদের প্রতিবেশি। বিগত বেশ কয়েক বছর ধরে বাদী ইসাহাক মিয়াদের জমি জোর পূর্বক দখলের চেষ্ট করে আসছে। এজাহারে উল্লেখিত অন্যান্য আসামিরা স্থানীয় এলাকার, মোঃ ফারুক মিয়া, মোঃ সৌরভ, মোঃ দেলোয়ার, মোঃ সুজন, মোঃ মানিক, মোছাঃ রহিমা বেগম,মোছাঃ নুর জাহান,মোঃ লিটন মোল্লা ও মোঃ রহিম মোল্লা।
গত ১৮ জুলাই তারিখে সকাল সাড়ে নয়টার দিকে বিবাদীরা বে-আইনী ভাবে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বাদী ইসাহাক মিয়াদেও বাড়িতে আসে এবং তার পরিবারের লোকজনদের উপর অতর্কিত ভাবে হামলা করে ও মারপিট এবং আঘাত করে। এতে তার পরিবারের লোকজন আহত হয়।এক পর্যায়ে ১ নং আসামী তার ছেলে মোঃ আলী হোসেন উপর লোহার রড দিয়ে আঘাত করিলে সে হাত দিয়ে ঠেকায় এবং তার হাত ভেঙ্গে যায় পিঠে কুড়াল দিয়ে কোপ মারিলে মারাত্বক জখম হয়।এসময় পরিবারের মহিলা সদস্যদেরও আঘাত করিলে তারা আহত হয়। এবং তাদের নিজস্ব জমির উপর টিন সেডের ঘরে দা,কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয় এবং সম্পূর্ণ ঘরটি ভেঙ্গে চুড়মার করা হয়। এতে তাদের ১লক্ষ ৩৫ হাজার টাকার ক্ষতি হয় এবং ১ নং আসামী ঘরের ড্রয়ারে থাকা নগদ ২৯ হাজার টাকা একটি ২৫ হাজার টাকা মূল্যেও স্বর্ণের চেইন নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
পরে তারা চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী বিবাদী চলে যাবার সময় তাদেরকে ক্ষুন যখমের হুমকি প্রদান করে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তার স্ত্রী ও ছেলেকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।বর্তমানে আলী হোসেন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের প্রাতি আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন বাদী ইছহাক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































